সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৭ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর‍্যালে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা বক্তরা বলেন, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর বাহিনীর কর্মীরা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাসে বুদ্ধিজীবীদের হত্যা ও নির্যাতন করা হয়েছিল।

কেন্দুয়া ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞা,কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক, ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবীর খান,বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,মো.নূরুল ইসলাম ফারুকী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেছুর রহমান বাঙ্গালী প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা,পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,ইউপি চেয়ারম্যান মো.লুৎফর রহমান, আব্দুস সালাম বাঙ্গালী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী বাবু প্রদীপ পন্ডিত, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো.মহিউদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিকজনসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News