সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু মাঠে না গিয়েই অফিসে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ বিজিবিতে সহকারী পরিচালক হিসেবে কমিশন লাভ করেছেন নেত্রকোনার কৃতি সন্তান – রিপন মীর নেত্রকোনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মদনে বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা পূর্বধলায় বিক্ষোভ মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬ নেত্রকোনায় সিংহের বাংলা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় ব্যাপক সজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা ও পূর্বধলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৪ পঠিত

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর বিজ্ঞান মনস্ক বুদ্ধিভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে নির্মিত স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

পরে জেলা প্রশাসক শাহেদ পারেভেজ এর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন-এর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজলের নেতৃত্বে জেলা পরিষদ,পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর নেতৃত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের নেতৃত্বে আনসার ভিডিপি, জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুজ্জামানের নেতৃত্বে কারা পুলিশ, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।পরে সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News