সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু মাঠে না গিয়েই অফিসে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ বিজিবিতে সহকারী পরিচালক হিসেবে কমিশন লাভ করেছেন নেত্রকোনার কৃতি সন্তান – রিপন মীর নেত্রকোনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মদনে বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা পূর্বধলায় বিক্ষোভ মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬ নেত্রকোনায় সিংহের বাংলা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় ব্যাপক সজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা ও পূর্বধলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে

পূর্বধলায় প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৫ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পশ্চিম বুধী গ্রামের বুধী-স্যাতাটি রাস্তায় কাবিখা প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামে এক স্কুল ছাত্রে নিহত হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে : সোমবার ১১ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় পূ্র্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী-স্যাতাটি কাঁচা রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে জমির মালিক আব্দুল হাকিম এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল হাকিমের ভাতিজা রেজাউল ইসলাম ওরফে টিটু ফিরাতে আসলে প্রতিপক্ষ পশ্চিম বুধী গ্রামের আইয়ুব আলী তালুকদার এর ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমন তালুকদার ও তার ছোট ভাই সুমন তালুকদার এর ঘুষিতে মারাত্মক আঘাত প্রাপ্ত হয় ।

পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরবর্তীতে রেজাউল ইসলাম টিটু’র মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ছাত্রলীগ নেতা রোমন তালুকদার এর বাড়ীতে হামলা চালিয়ে আসবাবপত্র সহ ব্যাপক ভাংচুর এর ঘটনা ঘটায়। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

পূর্বধল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন: আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News