সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

পূর্বধলায় র‍্যাব হাতে ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারী আটক

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪,গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া মেসার্স গিরিপথ ফিলিং ষ্টেশন এন্ড সার্ভিস সেন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- জেলার দুর্গাপুর উপজেলার মেলাডহর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ শাহজাহান কবির (৩৫) এবং কলমাকান্দা উপজেলার বাগবের গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোঃ ওমর ফারুক (৩৩)। এসময় ৩শত ৮২ বোতল ফেন্সিডিল ও ১ টি ব্যাটারী চালিত অটো গাড়ী জব্দ করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন: বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতকাপাড়া মেসার্স গিরিপথ ফিলিং ষ্টেশন এন্ড সার্ভিস সেন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। সড়কে চলাচলরত ব্যাটারী চালিত অটো গাড়ী তল্লাশী করে র‌্যাব-১৪।

এসময় অটো গাড়ীতে বিশেষ কৌশলে রাখা বিপুল পরিমাণ ফেন্সিডিল, ব্যাটারীচালিত অটো রিক্সা, মোবাইল ফোন, নগদ টাকাসহ দুই ব্যাবসায়ীকে আটক করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় এজাহার দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News