মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে চাঞ্চল্যকর স্বামীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মূলহোতা স্ত্রী ও শ্বাশুড়ি গ্রেফতার

মদন প্রতিনিধিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৮২ পঠিত

নেত্রকোণার মদনে চাঞ্চল্যকর প্রবাস ফেরত স্বামী এখলাছ মিয়াকে (৩৩) পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মূলহোতা স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৮) ও শ্বাশুরী মোছা. লুৎফুন নেছাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার বিকেলে প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের উপপরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন। আগের দিন দিবাগত রাত ১টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল ব ময়মনসিংহ মহনগরীর সানকিপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়: আনুমানিক ছয় বছর পূর্বে নেত্রকোণা কেন্দুয়ার পাছার (মাইজপাড়া) গ্রামের মৃত আলী আমজাদ খাঁর ছেলে ভুক্তভোগী এখলাছ মিয়া পার্শ্ববর্তী একই জেলার মদন উপজেলার বাড়রী (সুতিয়ারপাড়) গ্রামের মো. খাইল ইসলামের কন্যা মুক্তা আক্তারের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হন।

ভুক্তভোগী বিয়ের এক বছর পর জীবিকার সন্ধানে পাড়ি জমান বিদেশে। এসময় মুক্তা আক্তার তার বাবার বাড়িতে বাসবাস করতেন এবং এখলাছ বিদেশ থেকে উপার্জিত অর্থ তার স্ত্রীর কাছে পাঠাতেন। পাঁচ বছর প্রবাস জীবন কাটানোর পর ভুক্তভোগী দেশে ফেরত আসেন। উপার্জিত অর্থসহ স্ত্রীকে নিজ বাড়িতে আনতে শ্বশুরবাড়িতে যান। টাকা-পয়সাসহ স্ত্রীকে ফেরত আনার কথা বললে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে স্ত্রী ও শ্বাশুরীসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ভুক্তভোগীর হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে মদন স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি মাসের ১৮ তারিখ মারা যান এখলাছ মিয়া।

এরআগে এ ঘটনায় গত ১৫ নভেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই মো. জসিম উদ্দিন (৫২) বাদী হয়ে মদন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত ভুক্তভোগীর স্ত্রী ও শ্বাশুরীকে মদন থানা পুলিশের নিকটে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মদন থানার (ওসি) মো. তাওহীদুর রহমান বলেন: দায়ের করা হত্যা চেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে,গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News