শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

দুর্গাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩১৯ পঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার সকাল ১১ টার দিকে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ওই সচেতনতামূলক সভা হয়।

সভায় বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি কলি হাসান ওয়ালীর সভাপতিত্বে সাধারন সম্পাদক রাজেশ গৌড় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার উদ্দিন, সুসং সরকারী মহাবিদ্যালয়ের খন্ডখালীন প্রভাষক জনপদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা কবি সজীম শাইন, দৈনিক কালের কন্ঠের দুর্গাপুর সংবাদদাতা মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন: বাল্যবিবাহ সমাজের এক চরম ব্যাধি। বাল্যবিবাহের ফলে অনেক মেয়ের জীবন অকালে শেষ হয়ে যায় । আমাদের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ থেকে অভিভাবকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News