শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

গাজীপুরে পুনাকের উদ্যোগে অসহায় পুলিশ পরিবারের সদস্যদের সহায়তা সামগ্রী বিতরণ

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ পঠিত

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়স্থ পুনাক প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন এবং কর্তব্যরত অবস্থায় নিহত ও অসহায় পুলিশ পরিবারের সদস্যদের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডা.তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন এবং সহায়তা সামগ্রী বিতরণ করেন।

শনিবার সকালে গাজীপুর পুনাক প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের পর পুনাক সভানেত্রী দুপুরে জেলা পুলিশ লাইন প্রাঙ্গনে কর্তব্যরত অবস্থায় নিহত ও অসহায় পুলিশ পরিবারের সদস্যদের জন্য সহায়তা সামগ্রী বিতরণ করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাজীপুর জেলার সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাকের কেন্দ্রীয় সহ-সভানেত্রী শায়লা ফারজানা, কেন্দ্রীয় সদস্য নওরিয়ন হক চৌধুরী, সদস্য সায়মা হক প্রমুখ ।

অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত দুই পুলিশ সদস্যকে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, দুইজনকে হুইল চেয়ার, পাঁচ জনকে সেলাই মেশিন ও পাঁচ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ১৪জন দুঃস্থ অসহায় পুলিশ সদস্যদের সহায়তা সামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News