মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন “দৃষ্টিকোণ”এঁর মোড়ক উন্মোচন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন “দৃষ্টিকোণ” এঁর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নে রামপুর বাজারে এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) উদ্যোগে শিক্ষা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’ এঁর সম্পাদনা পরিষদের আহবায়ক হাসিনা কুমকুমের সম্পাদনায় ইডিএ’র কার্যালয়ে ম্যাগাজিন “দৃষ্টিকোণ”এর মোড়ক উন্মোচন করা হয়।

শিক্ষার মানোন্নয়নে সহায়ক বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) এর সহ-সভাপতি আব্দুল আউয়াল বকুলের সভাপতিত্ব প্রকাশিত শিক্ষা বিষয়ক ম্যাগাজিন “দৃষ্টিকোণ” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইডিএ’র চেয়ারম্যান শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ।

শিক্ষা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘দৃষ্টিকোণ’ এঁর সম্পাদনা পরিষদের আহবায়ক হাসিনা কুমকুম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন: ম্যাগাজিন ‘দৃষ্টিকোণ’ মূলত এটি একটি শিক্ষা বিষয়ক ম্যাগাজিন,যার প্রধান পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ। এই ম্যাগাজিন বিশেষ করে শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইডিএর সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুন নবী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন: ইডিএ’র সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সারোয়ার রহমান,নির্বাহী সদস্য আব্দুর রশিদ, মোনায়েম খান,খলিলুর রহমান, মো.রতন মিয়া, মো.নজরুল ইসলাম, দিনাজ উদ্দিন ফকির, মাজাহারুল ইসলাম, মাহবুব আলম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.লাইমুন হোসেন ভূঁইয়া প্রমূখ।

এসময় এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ইডিএ) এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সাংস্কৃতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News