শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

মদনে কাজের ছেলেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৬১৫ পঠিত

নেত্রকোনা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে কাইটাইল গ্রামে ২৩( আগষ্ট) বুধবার সকালে কাজের ছেলেকে তুলে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গিয়েছে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে : মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে দেওসহিলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ তহুর মিয়া (১৫) কাইটাইল গ্রামের মৃত আঃ বারেক এর ছেলে নজরুল ইসলাম এর বাড়িতে কাজের জন্য ১ বছরে ৭৫ হাজার টাকায় চুক্তি করে আবদ্ধ হয়।

গত ২১ শে আগষ্ট সন্ধ্যায় ৭ঘটিকার সময় অজ্ঞাত ৩জন সঙ্ঘবদ্ধ হয়ে উত্তর কাইটাইল শান্তিবাগ জামে মসজিদের সামনে থেকে ধারালো চাকু দেখিয়ে বলে নজরুলের বাড়িতে কাজ করতে পারবে না,যদি কাজ করস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। এরই পরিপ্রেক্ষিতে ২৩ শে আগষ্ট বুধবার সকালে কাজের ছেলে তহুর মিয়া পাশে থাকা নানার বাড়ি থেকে নজরুল ইসলামের বাড়িতে যাওয়ার পথে তহুরের গতিরোধ করে অজ্ঞাত ৩ যুবক।

তহুরকে ধরে রাস্তার পাশে থাকা মৃত আব্দুর রশিদ খন্দকারে পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে মুখ বেঁধে বৈদ্যুতিক তার দিয়ে বেধরক শারিরীক নির্যাতন করে ও মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে নির্যাতনকারী তহুর মিয়া টিন দিয়ে দড়ি কেটে ঘর থেকে বের হলে তার মামা কামরুল ইসলাম (৩০) তহুরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে ভর্তি করান।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান: এ বিষয়ে ছেলের বাবা ফরিদ মিয়া অজ্ঞাত ৩ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। দ্রুত তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News