বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে নিহত-০১ আহত-০১আটক-০১

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯৬ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে রানু বেগম (৩৫) নামে এক নারী খুন হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহত রানু বেগমের তিন বছরের শিশু আলিফ ওরফে রনি নামে আরো একজন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় পূ্র্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আলিফ ওরফে রনি’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে : উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামের আব্দুর রাশিদের বড় ছেলে বিদেশ ফেরত মোঃ খোকন মিয়া দীর্ঘ ৮ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে এসে তার স্ত্রীর নামে ৮ শতক জমি লিখে দেয়। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এর রেশ ধরে আজ বেলা সাড়ে এগারোটায় খোকন মিয়া গৃহস্থালী কাজে বাইরে চলে গেলে খোকন মিয়ার ছোট ভাই সুজন মিয়া (৩০), রুবেল মিয়া (২৮), সুমন মিয়া (২৬), ইমন মিয়া (২৪) ও তাদের বাবা আব্দুর রাশিদ,খোকন মিঞার স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। এসময় খোকন মিয়ার তিন বছরের ছেলেকে খুন করার জন্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা আহত রনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ্ শিবলী সাদিক ও পূ্র্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় ঘটনার সাথে জড়িত অভিযোগে সুজন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: পারিবারিক ও জমি নিয়ে বিরোধীদের জেরে একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।একজনকে আটক করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News