মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই, প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৬১ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় পৌরসভার মেইন বাজারে অগ্নিকাণ্ডে এক মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।

বুধবার (১২ জুলাই ) ভোররাত পৌনে চারটায় পৌরসভার মাাছুয়া বাজারের (ডাইল পট্টি) সবচেয়ে বড় মেসার্স শোভা স্টোর নামক মুদির দোকানে এঅগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানটির স্বত্বাধিকারী শ্রী তাপস পোদ্দার।

পাশ্ববর্তী ব্যবসায়ী বরাতে জানা যায়, এই মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দোকানসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ অর্থ, আসবাবপত্র ও মালামালসহ আনুমানিক ৫০-৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

তার মুদি দোকানটির অবকাঠামো বিল্ডিং থাকায় আগুন অন্য দোকানে ছড়াতে পারে নাই, পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজনও সময় মতো এসে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এই জন্য আমরা পাশের ব্যবসায়ীরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বেঁচে গেছি।

কেন্দুয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ভোর চারটায় ঘটনা স্থলে পৌঁছে দোকানের শাটার খুলে স্থানীয়জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।

তিনি আরও বলেন: মূলত মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এঅগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এআগুনে প্রায় ৫০ লক্ষ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক কতৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত তাপস পোদ্দার বলেন : সর্বনাশা আগুনে আমার মুদি দোকানে থাকা নগদ অর্থসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়ে গেল। যে পরিমান ক্ষতি হয়েছে তা পুষিয়ে আবার ব্যবসায় ফেরা আমার পক্ষে প্রায় অসম্ভব। যথাযথ কর্তৃপক্ষের কাছে সহযোগীতা কামনা করেন তিনি।

সরেজমিনে পাশের মুদির দোকানের মালিক সুধীর ঘোষের সাথে কথা হলে তিনি জানান, তাপস পোদ্দার মেছুয়া বাজারে (ডাইল পট্টি) সবচেয়ে বড় ব্যবসায়ী। তার দোকানে সবসময় মাল পর্যাপ্ত থাকে।

ভোর রাতে মেছুয়া বাজারের হঠাৎ বৈদ্যুৎিক শর্ট সার্কিট আগুন লাগার মধ্য দিয়ে সবচেয়ে বড় মেসার্স শোভা স্টোর নামক মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কতটুকু ক্ষতি হয়েছে এরকম প্রশ্ন করা হলে তিনি জানান, তার দোকানে ভ্যারাটিজ ধরনের আইটেমের সমারোহ ছিল। আমার পক্ষে আন্দাজ করা খুবই কঠিন তবে সবাই বলা বলি করছে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান মনির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকের খোঁজ খবর নেন।এসময় তিনি বলেন: আমরা আমাদের সাধ্যমতো তাদের সহযোগিতা করব। ক্ষতিগ্রস্ত দোকান মালিককের সাহায্যের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News