মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ বিক্রি ও কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ   

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২২৬ পঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল কবির খানের বিরুদ্ধে গাছ বিক্রি ও ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় সম্প্রতি উপজেলার চিরাং ইউনিয়নের চংনোয়াগাঁও গ্রামের বাসিন্দা জামাল মিয়া এবং ছিলিমপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম খান জেলা ও উপজেলা প্রশাসন বরাবর পৃথকভাবে লিখিত এ অভিযোগ করেছেন। একই ঘটনায় চিথোলিয়া গ্রামের বাবুল ঠাকুর ও আবুল মিয়া নামে দুজন শ্রমিকও এমন অভিযোগ করেন।

জামাল মিয়া তার লিখিত অভিযোগের উল্লেখ করেন: চিরাং ইউনিয়ন পরিষদ চত্বরের ভিতরে সরকারি ৩০/৩৫টি আকাশী গাছ গত ১ মাস পূর্বে জেলা ও উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলা হয়। পরবর্তীতে বিনা অনুমতিতে গাছগুলো বিক্রি করে দেন। বিক্রিত গাছগুলোর আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা। যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল কবির খান আত্মসাৎ করেছেন।

অপর অভিযোগে আব্দুল রহিম খান উল্লেখ করেন, চিরাং ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্হানে ৪০ দিনের কর্মসূচির নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে গোপনীয় ভাবে সংশ্লিষ্ট অফিসে শ্রমিকদের তালিকা দাখিল করেন । উক্ত শ্রমিকদের নামে মোবাইল সিম উঠিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন ইউপি চেয়ারম্যান এনামুল কবির খান।

৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের দাখিলকৃত তালিকায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কোনদিন রাস্তায় কাজ করতে কেউ দেখে নাই বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তবে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন তদন্ত করছেন।

কথা হলে মো. রাজিব হোসেন বলেন: অভিযোগটির তদন্ত এখনও চলছে। এরইমধ্যে অভিযোগকারী বাবুল ঠাকুর ও আবুল মিয়া তাদের অভিযোগ প্রত্যাহার করে লিখিত দিয়েছেন। তবে ছিলিমপুর গ্রামের আব্দুর রহিম খানের অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এনামুল কবীর খান জানান, পরিষদের ৪টি গাছের ২৪টি টুম নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে ৩২ হাজার ৫০০ টাকা বিক্রি পরিষদের কোষাগারে জমা করা হয়েছে এবং কর্মসৃজন প্রকল্প নিয়ে করা অভিযোগগুলো মিথ্যা। একটি কুচক্রী মহল আমাকে হেয় ও হয়রানি করতেই এসব মিথ্যা অভিযোগ করাচ্ছে।

এ নিয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। ছুটি শেষে অফিসে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News