মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বারহাট্রায় রাস্তা সংস্কারে নানা অনিয়মের অভিযোগ   

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩১৫ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় রাস্তা সংস্কারে নিম্ন মানের খোয়া ব্যবহার, পুরাতন ইট ব্যবহার ও রাতের আঁধারে রাস্তার কাজ করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রামভদ্রপুর থেকে বরইতলা বাজার পর্যন্ত এক কিলোমিটার ৩৮০ মিটার রাস্তা সংস্কারে এ অনিয়মের অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে নিরব রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এলাকাবাসী সূত্রে জানা যায় : রাস্তাটি সংস্কারে ঠিকাদার তার মন মতো কাজ করছেন। পুরাতন ইট ও খোয়া এই রাস্তায় ব্যবহার করা হচ্ছে। নতুন ইটগুলোও মানসম্মত নয়, খুবই নিম্ন মানের। এমনকি নিয়ম ভেঙে রাতের আঁধারে এই রাস্তায় কাজ করানো হয়। বাধা দিলে কারো কথা তারা শুনেন না।

শেখেরপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও জাকির বলেন : রাস্তাটা সংস্কারে যত প্রকারের অনিয়ম করা সম্ভব তার সবটুকুই করছেন ঠিকাদার। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জেনেও কিছু বলছে না। সড়কটি খুড়ে পুরাতন খোয়া ও ইট বের করে সেগুলো আবার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে। নতুন ইট যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলোও নিম্ন মানের। রাতের আধারে এই রাস্তার কাজ করা হয়। যেন এসব অনিয়ম মানুষ দেখতে না পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কোন লাভ হয়নি।

বারহাট্টা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে : উপজেলার রামভদ্রপুর থেকে বরইতলা থেকে পর্যন্ত ১৩৮০ মিটার রাস্তাটি সংস্কারে বরাদ্দ ৬০ লাখ টাকা। এ কাজের ঠিকাদার রুবেল মিয়া।ঠিকাদার রুবেল মিয়াকে এ বিষয়ে জানতে একাধিকবার দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে এ কাজের সাব-ঠিকাদার স্থানীয় রমজান মিয়া বলেন,নিয়মানুযায়ী পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। বর্তমানে নতুন ইট এতে ভালো মানের পাওয়া যায় না। তবে যতটুকু সম্ভব ভালো মানের ইট দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের যথাযথ তদারকি আছে তাই অনিয়ম করার সুযোগ নেই।

এ বিষয়ে বারহাট্টা এলজিইডির প্রকৌশলী অমিত দে চন্দ্র দে বলেন : পুরাতন ইট ও খোয়া ব্যবহার করতে দোষ নেই। এগুলো তারা আমাদের কাছ থেকে কিনে নিয়েছে। তবে নতুন যে নিম্ন মানের ইটগুলো ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News