মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গিয়ে দেখেন তা বন্ধ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : 
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩০৩ পঠিত

দেখে বোঝার উপায় নেই এটি কমিউনিটি ক্লিনিক। এলাকাবাসীও জানে না এখানে কোনো চিকিৎসা সেবা দেওয়া হয় বা এখানে কেউ দায়িত্বরত আছে। সাইনবোর্ড অথবা ক্লিনিকের নাম লেখা থাকলেও নেই কোনো চিকিৎসা সেবা। দিনের পর দিন তালাবদ্ধই পড়ে থাকে এই গুরুত্বপূর্ণ ভবনটি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের কমলপুর কমিউনিটি ক্লিনিকের চিত্র এটি, মঙ্গলবার (৬ জুন) সরেজমিনে গিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন গিয়ে এই কমিউনিটি ক্লিনিকটি বন্ধ পান। হাওরবেষ্টিত এ এলাকায় এভাবেই সেবাহীন কমিউনিটি ক্লিনিক ভবনটি দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। এভাবে সেবাবঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। অথচ কাগজে-কলমে এখানে তিনজন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ক্লিনিকে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার (সিএইচসিপি) পদে আল মুলকী রয়েছে।

স্বাস্হ্য সেবা সূত্রে জানা গেছে : সিএইচসিপি মূলত ক্লিনিকটির সার্বিক দেখাশোনা করেন। স্বাস্থ্য সহকারী শিশুদের বিভিন্ন টিকা দানসহ অন্যান্য কার্যক্রম করেন। এছাড়া পরিবারকল্যাণ সহকারীর কাজ গর্ভবতীদের কাউন্সেলিং, বিভিন্ন ওষুধ বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা তৈরি করা। অথচ তারা মাসে এক দিন ক্লিনিকই খোলেন না।

এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৬ জুন) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন কমিউনিটি ক্লিনিকটি পরিদর্শনে গিয়ে এটি বন্ধ পান। তালা খুলে ভেতরে ঢুকে ময়লা দুর্গন্ধ দেখতে পান। এ সময় অনেক দিন ধরে ক্লিনিকটি খোলা হয়নি বলে তথ্য পান। এছাড়া হাজিরা খাতায় দীর্ঘদিন কারও স্বাক্ষরও পাননি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

কলমপুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় এ গ্রামের মানুষ চিকিৎসার জন্য শহরে যেতে পারে না। হাওরপাড়ের মানুষের চিকিৎসার জন্য এ কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ক্লিনিকটি কাউকে কোনোদিন খুলতেই দেখি না। সাধারণ মানুষ জানেই না এখানে ওষুধ দেওয়া বা চিকিৎসা হয়। তাই কেউ এখন আর এ ক্লিনিকে আসে না।

এ বিষয়ে কথা বলতে সিএইচসিপি আল মুলকীকে বারবার তার মুঠো ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন বলেন, আমি মঙ্গলবার (৬ জুন) সরেজমিনে গিয়ে ক্লিনিকটি বন্ধ পাই। এমনকি দীর্ঘদিন না খোলার বিষয়ে প্রমাণ পেয়েছি। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News