সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

গ্র্যাজুয়েট ছাড়া কেউ সাংবাদিকতায় আসার সুযোগ পাবেনা, তবে পাঁচ বছরের বেশি সময় অভিজ্ঞতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২২৫ পঠিত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, দেশের প্রকৃত সাংবাদিকদের নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে। গ্র্যাজুয়েট ছাড়া কেউ সাংবাদিকতায় আসার সুযোগ পাবে না। তবে যারা ইতোমধ্যে সাংবাদিকতায় পাঁচ বছরের বেশি সময় কাটিয়েছেন তাদের শিক্ষাক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

বুধবার ৩১ মে দুপুরে নাটোর সার্কিট হাউসে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজামুল হক নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মূল্যায়ন করে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন। সাংবাদিকদের স্বার্থে এই আইন এশিয়ার মধ্যে সবচেয়ে প্রাচীন। তিনি সাংবাদিকদের জন্য অত্যন্ত সম্মানজনক ওয়েজবোর্ড গঠন করেন।

বর্তমান সরকার প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী এবং আরও কার্যকর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। আইন সংশোধনে প্রেস কাউন্সিল প্রস্তাবনা দাখিল করেছে সরকারের কাছে। আশা করি খুব দ্রুত এই আইন সংসদে অনুমোদন হবে।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরো বলেন অনলাইনভিত্তিক মিথ্যাচার প্রতিরোধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজন আছে। তবে এই আইনের অপব্যবহার রোধ করতে হবে। প্রেস কাউন্সিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এই লক্ষ্যে দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছে। পেশার উৎকর্ষতা সাধনে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা সুনিদিষ্টকরণ এবং ক্ষেত্রবিশেষ অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে। এই ডাটাবেজ ভুয়া সাংবাদিক তৈরির প্রবণতা রোধ করবে।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। তথ্য অধিকার আইনের বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খান।

মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাছুদুর রহমান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, নাটোর থানার ওসি মোহাম্মদ নাছিম

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News