রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩৬৭ পঠিত

নেত্রকোনায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের আজকের দিনে (২৬ জুলাই) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়।

এই যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন নেত্রকোনার ডা.আজিজ,মো.ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, মো. ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মো.জামাল উদ্দিন।

এই দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও কলমাকান্দা উপজেলা ইউনিট কমান্ড প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল: নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়ার সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা,বাদ জুম্মা লেঙ্গুরা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলসহ বিভিন্ন মসজিদ,মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা।

প্রতিটি আয়োজনে উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধার নূরুল আমিন তালুকদার সহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের জেলা ও স্থানীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News