রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারীর

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৭২ পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম বেবী আক্তার (২০)। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন।

এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেবী আক্তার উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক এসব তথ্য নিশ্চিত বলেন: খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা বলেন: নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি সড়কের দুই পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ আহত হন ৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News