রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

চতুর্থবারের মতো নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি আবুল কালাম 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ পঠিত

নেত্রকোনা জেলার চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) শনিবার ২৫ নভেম্বর পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) হারুন-অর রশীদ (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে কলমাকান্দা থানার ওসি আবুল কালামকে (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পাশাপাশি তাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) বলেন: পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি উৎসাহ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসেবামূলক কাজে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহায়তা চান তিনি।

উল্লেখ্য যে, চোরাচালান জব্দ ও মাদক উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখায় একাধিকবার আইজিপি পুরস্কার পেয়েছেন ওসি আবুল কালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News