মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

তফসিল ঘোষণার পরপরই শুভেচ্ছা স্বাগতম জানিয়ে কেন্দুয়া আ.লীগের শান্তি মিছিল

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩২৬ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা পরপরই নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে নৌকায় ভোট চেয়ে আনন্দ ও শান্তি মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

বুধবার ১৫ নভেম্বর সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই নির্বাচনী তফসিল ঘোষণা করেন । সেই তফসিল অনুযায়ী আগামী বছর ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞার নেতৃত্বে শান্তি মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি,কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ফণী ভূষণ ভদ্র মাধু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জাকির আলম ভূঞা, ছাত্রলীগের আহবায়ক ইফতেখার হোসেন, শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসানসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News