মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মোহনগঞ্জে ১৮ বছরেও বিচার সম্পন্ন হয়নি আ.লীগ নেতা মীর কাশেম হত্যার

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর কাশেম আকন্দ হত্যা মামলার বিচার সম্পন্ন হয়নি ১৮ বছরেও,এতে হতাশ তার স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন।

২০০৬ সালের ২৮ অক্টোবর নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের তুলাপট্রি এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে লগি-বৈঠার মিছিলে বিএনপি নেতাকর্মীদের রামদার কুপে গুরুতর আহত হন মীর কাশেম।

পরদিন রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩০ অক্টোবর তাকে উপজেলার নাকডরা গ্রামে দাফন করা হয়। সেই থেকে এদিনটিকে মীর কাশেম আকন্দ হত্যা দিবস হিসেবে পালন করে আসছে স্থানীয় আওয়ামী লীগ। প্রতিবছর এদিনে স্থানীয় আওয়ামী লীগ তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দোয়া ও আলোচনা সভা করে।

ওই ঘটনায় মীর কাশেমের ছোট ভাই এবিএম গোলাম রব্বানী বাদী হয়ে ১ নভেম্বর বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের পর ২০০৭ সালের ৫ নভেম্বর মামলাটি দায়রা জজ আদালতে স্থানান্তর হয়।

২০০৯ সালের ২৮ এপ্রিল মামলাটি নিষ্পত্তির জন্য নেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ (১ম) আদালতে প্রেরণ করা হয়। পরে মাঝপথে মামলার গতি হারায়। তাই ১৮ বছর কেটে গেলেও মামলা এখন কোনো পর্যায়ে আছে জানেন না বাদী নিজেও।

এ বিষয়ে মামলার বাদী এবিএম গোলাম রব্বানী বলেন: মামলাটা এক পর্যায়ে ঢাকা জজকোর্টে চলে যায়। করোনার আগে ২০১৯ সালে আমি সেখানে গিয়ে সাক্ষী দিয়েছি পরে সেখান থেকে নেত্রকোনা অতিরিক্ত জেলা দায়রা জজ আদলতে প্রথম ফেরত এসেছে এরপর কি হয়েছে তিনি জানেন না। মামলার ফাইলটি ঢাকায় আইনজীবীর কাছে রয়ে যাওয়ায় এ বিষয়ে বিস্তারিত তিনি জানাতে পারেননি।

নেত্রকোনা জেলা দায়রা জজ আদালতে খোঁজ নিয়ে জানা গেছে:২০০৯ সালের ২৮ এপ্রিল ১৮৪/০৭ দায়রা নম্বর মামলাটি অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে নিষ্পত্তির জন্য পাঠানো হয় এরপর কি হয়েছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।তবে সংশ্লিষ্টরা বলেছেন: চলমান মামলার তালিকায় এই মামলাটি নেই। নথি আছে হয়তো,খুঁজে বের করতে হবে।

এ বিষয়ে জেলা জজ আদালতের পিপি ইফতেখার উদ্দিন মাসুদ বলেন:এটি একটি চাঞ্চল্যকর মামলা মামলাটি কি অবস্থায় আছে জানা নেই মামলাটির বিষয়ে খোঁজ নেব।

নিহত মীর কাশেম আকন্দের স্ত্রী তাহমিনা আক্তার শান্তা বর্তমানে মোহনগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। তিনি বলেন: মীর কাশেম আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছে শেখ হাসিনার ডাকে সেদিন গণতন্ত্র পুনরুদ্ধারে গিয়ে বিএনপি সন্ত্রাসীদের হামলায় প্রাণ দিয়েছেন তিনি।আওয়ামী লীগ টানা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বিচারের জন্য আওয়ামী নেতাদের দ্বারে দ্বারে ঘুরেছি।কিন্তু আমার স্বামী হত্যার বিচার আজও পেলাম না এর চেয়ে কষ্টের আর কি হতে পারে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News