মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মধ্যনগরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯২ পঠিত

শোককে,শক্তিতে রুপান্ত করতে হবে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি, বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মমিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্দুর রাজ্জাক

এর মৃত্যুতে শোক সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় মধ্যনগর উপজেলার বংশী কুন্ডা দক্ষীণ ইউনিয়নের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ে শোক সভা অনুষ্টিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন, বংশী কুন্ডা দক্ষীণ ইউনিয়নের আওয়ামীলীগের নির্বাচন কমিটির সভাপতি মো: মহিবুল কিবরিয়া তালুকদার। মমিন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সামিউল কিবরিয়া সঞ্চালনায়। স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন নির্বাচন কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হোসেন খান, জেলা পরিষদের সদস্য মো: আব্দুল সালাম, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এহসান আহমেদ শাহ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন তালুকদার, মো: কুতুব উদ্দিন তালুকদার, ধর্মপাশা উপজেলা বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান।

মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান সনজিব রঞ্জন তালুকদার,নুর নবী, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মৎস্যজীবীলীগের সভাপতি রহুল আমিন খাঁন, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ সকল শহীদের। আজ আমরা মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক এর শোক সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্ধ উপস্থিত হয়েছি।

মরহুমের আত্নার মাখফেরাত কামনার জন্য। তিনি অত্যান্ত ভাল মানুষ ও সুন্দর মনের অধিকারী ছিলেন, আমরা তার রুহের শান্তি কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News