মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পুলিশ জনগণের আস্থার জায়গায় এসেছে নেত্রকোনায়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩০৯ পঠিত

পুলিশকে হতে হবে জনগণের পুলিশ,স্বাধীন দেশের পুলিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক সেই বার্তা উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন:পুলিশ আজ সেই জায়গাতে এসেছে।

পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ বৃহস্পতিবার ০৫ অক্টোবর দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ তাদের দক্ষতা,অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। করোনা ক্রান্তি লগ্নের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেছেন,করোনার সময় সন্তানরা মা’র লাশ নিতে হাসপাতালে যায়নি।

পুলিশ ঠিকই সেই লাশের দাফনকাজসহ সবকিছু নিজ দায়িত্বে সেরেছেন। বঙ্গবন্ধু পুলিশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন পুলিশ আজ সেই জায়গায় এসেছে। পুলিশের মনোবল সবসময় অটুট রয়েছে,মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি আস্থা রয়েছে।

কাজেই কে কি বললো তা মুখ্য বিষয় নয়। পুলিশের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

এসময় নেত্রকোনা মোহনগঞ্জ-মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল,নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নূর খান মিঠু, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News