মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কলমাকান্দায় নলকূপ থেকে নির্গত গ্যাসে চলছে রান্না-উৎসুক জনতার ভিড়

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৭০ পঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ঘনিচা গ্রামে নেকবর আলীর বাড়ির নলকূপের পাইপ দিয়ে নির্গত হচ্ছে গ্যাস সেই গ্যাস দিয়েই বাড়ির রান্নার কাজ সারছেন বাড়ির গৃহিণী সাবিকুন নাহার এ খবর ছড়িয়ে পড়ায় ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

স্থানীয় বাসিন্দা ও নেকবর আলীর পরিবারের সদস্যরা বলেন : ৪ বছর আগে ঢাকা থেকে এলাকায় এসে ০.২৬ শতাংশ জমি ক্রয় করে নেকবর আলী ওই জমিতে ছোট পুকুর খনন এবং বাড়িঘর তৈরি করেছেন,এরপর থেকে পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছেন। প্রায় দুই বছর আগে বাড়ির দক্ষিণ পাশে একটি অগভীর নলকূপ বসানো হয়।

এর দুইমাস পর থেকে ওই নলকূপে আর পানি ওঠে না এক পর্যায়ে নলকূপটি একেবারে অকেজো হয়ে যায়। চলতি বছর প্রায় বাড়ির উত্তর-পূর্বদিকে আরেকটি অগভীর নলকূপ বসানো হয়। সম্প্রতি ওই নলকূপটি থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায় এরপর সেটি মেরামতের চেষ্টা করা হয়।

গত ৫ দিন আগে মেরামতের জন্য নলকূপের ওপরের মাথা খোলা হলে শোঁ শোঁ শব্দ শুনতে পাওয়া যায়। পরে আগুন জ্বালিয়ে সেটি পরীক্ষা করলে গেলে গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর থেকে নলকূপ থেকে নির্গত হওয়া গ্যাসেই ওই পরিবারের রান্নার কাজ চলছে।

এদিকে বাড়ির দক্ষিণ পাশের জমিতে ২ বছর আগে স্থাপন করা নলকূপ থেকেও বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে বলে জানিয়েছে পরিবারের লোকজন

নেকবর আলীর বড় ছেলে সাইকুল ইসলাম বলেন: গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেখানে রান্না করার ব্যবস্থা করে দেই গত চারদিন ধরে আমার স্ত্রী সেখানেই রান্নার কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News