বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ পঠিত

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,কালো ব্যাজ ধারণ ও সকাল ৯ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে চেতনার বাতিঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি হাবিবা রহমা খান শেফালী, সুযোগ্য জেলা প্রশাসক শাহেদ পারভেজ,জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ড মোঃ নুরুল আমিন,

এছাড়া সকাল ৮ঘটিকার সময় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলামের নেতৃত্বে সহযোগী সংগঠনের অংশগ্রহণে জেলা শহরে একটি শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন: জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন,সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,সাবেক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, সাবেক সহ-সভাপতি লেঃ কর্ণেল আব্দুন নুর খান (অফ),জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন সুলতানা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, নুর খান মিটু,সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার।

সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল, সাবেক স্বেচ্ছসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র,জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটনসহ জেলা মহিলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান।

পরে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে জাতির পিতার জীবন কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না,তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী।

আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। বঙ্গবন্ধু বাঙালী জাতির মুক্তির বার্তা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News