শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বর্জ্য নেত্রকোনা -৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির

নেত্রকোনায় ট্রাকের নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৪০ পঠিত

নেত্রকোনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার ৯ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে শহরের কুড়পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ওই ছাত্রীর মামাত ভাই মোটরসাইকেল চালকও আহত হন।

নিহত ছাত্রী সদর উপজেলার কান্দি আলীয়া মাদ্রাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার পান্না। তিনি সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের মো.মস্তু মিয়ার মেয়ে। আহত চালক কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রামের শরীফ মিয়া ( ২৪)।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন : পান্না তার মামাত ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে শহরে যাচ্ছিলেন। পথে কুড়পাড় এলাকায় মাস্টার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাকটি। এসময় মোটরসাইকেলে থাকা পান্না ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর শরীফ ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এসআই ফরিদ বলেন: ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News