মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় স্বামীর হাতে স্ত্রীর খুন আটক -স্বামী ও দেবর

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৬৩ পঠিত

নেত্রকোনা কেন্দুয়ায় শাপলা আক্তার (২০) নামে এক গৃহবধূ মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এঘটনায় কেন্দুয়া থানার পুলিশ শাপলা আক্তারের স্বামী মোখলাদ (৩৫),দেবর মোজাহিদ (২৫) আটক করেছে।

শাপলা আক্তার উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মতি মিয়ার কন্যা।শাপলা আক্তারের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অপর দিকে শাপলা আক্তারের স্বামীর পরিবার বলছে আগুনে পুড়ে মারা গিয়েছে।

ঘটনাটি কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর ভূঁইয়া পাড়া গ্রামে শুক্রবার (২৮ জুলাই) ঘটেছে।

শাপলা আক্তারের ভাই শফিকুল জানান: গত বছর উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঁইয়া পাড়া গ্রামে বিদেশ ফেরত মোখলাদ মিয়ার সাথে শাপলা আক্তারের বিয়ে দেওয়া হয়।
বিয়ের পর তাদের দাম্পত্যজীবন ভালোই চলছিল। হঠাৎ শাপলার স্বামীর এক ভাগিনা শাপলা আক্তারের স্বর্ণালংকার চুরি করে।

এনিয়ে তাদের মধ্যে প্রায়শই কথার কাটাকাটি হতো।
হঠাৎ (২৮ জুলাই) শুক্রবার অনুমানিক সকাল ৬টার দিকে তার বোন জামাই মোখলাদ ফোন করে জানায় শাপলা আগুনে গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় বোনের বাড়িতে।

শফিক আরো বলেন : প্রথমে গিয়ে তার বোনকে দেখতে পায় খাটের উপর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এসময় সে তার বোনকে দেখতে চাইলে স্বামীর বাড়ির লোকজন শাপলা আক্তারকে দেখতে দেয়নি। পরে অনেক চেষ্টার পর বোনের লাশ দেখার সুযোগ পান তিনি। এর পর দেখেন তার বোনের মাথা ফাটা রক্তে সারাঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

এতেই তার সন্দেহ হয় বোন শাপলা আক্তারকে ষড়যন্ত্র করে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন। না হলে পুড়ে মারা মাথায় আঘাতের চিহ্ন সারা ঘরে থাকবে কেন।

এ বিষয়ে কেন্দুুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলী হোসেন বলেন : এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহত শাপলা আক্তারের স্বামী ও দেবরকে আটক করা হয়েছে। এবং গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News