সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন চট্টগ্রামে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার কলমাকান্দায় তিন ইউনিয়ন প্লাবিত, বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, হাইকোর্টে রুল

বারহাট্টায় ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার : জড়িতরা লা-পাত্তা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৮০ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চুরাই পথে আসা ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোপালপুরবাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম রনির গোদাম থেকে শনিবার (১৫ জুলাই) দুইটার দিকে এই চিনি উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন, শনিবার সকালবেলা গোপনসুত্রে খবর পাওয়া যায় যে, গোপালপুরবাজারের পশ্চিম দিকে বারহাট্টা-নেত্রকোণা সড়কের পাশে ট্রাক থেকে ভারতীয় চিনির বস্তা আনলোড করা হচ্ছে।

এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ততক্ষণে চিনিবাহী গাড়িটি চলে যায়। পরে অভিযান চালিয়ে মোখলেছ মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া আমিরুল ইসলাম রনির গোদাম থেকে ৫০ কেজি’র ৭০টি চিনির বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান: সকাল সাড়ে ১০টার দিকে একটি লরিতে করে চিনির বস্তাসমূহ আনা হয়। পরে তারা প্রকাশ্যে জনসমক্ষে লরি থেকে বস্তাসমূহ আনলোড করে গোদামে নিয়ে রাখে।

পুলিশ আসতে আসতে চিনির বস্তা পাল্টে ফেলা হয়। সময়মত পুলিশ আসলে লরিসহ জড়িতদের আটকানো যেত। এই এলাকায় দীঘদিন ধরে অবৈধভাবে আনা ভারতীয় মালামাল কেনাবেচা হচ্ছে।

(ওসি) খোকন কুমার সাহা বলেন: জব্দ চিনির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা হতে পারে। ঘনার সাথে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্ঠা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News