শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ১৩ বছর দায়িত্ব পালনের পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নানা আয়োজনে নেত্রকোনায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো বর্জ্য নেত্রকোনা -৪ আসনের এমপি সাজ্জাদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফরিদপুরে ডিডি হেফাজতে ছাত্রলীগ নেতা প্রান্ত মৃত্যুর ঘটনায় – ওসি প্রত্যাহার চট্রগ্রামে গ্রেফতারের পরদিনই কারাগারে যুবলীগ নেতার মৃত্যু নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক হলেন আহনাফ হোসন

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৫৬ পঠিত

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা তরুণ ছাত্রনেতা আহনাফ হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক চিঠিতে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

আহনাফ হোসেন এর আগেও যোগ্যতার সহিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও সংরক্ষিত আসন ৩১৮ এর সংসদ সদস্য জাকিয়া পারিভীন খানম মনি দম্পতির সন্তান।

এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার পৈত্রিক নিবাস নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে হলেও তিনি ছোট বেলা থেকেই বেড়ে উঠেছেন রাজধানী শহর ঢাকায়। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি পিতা মাতার রাজনীতির হাত ধরে ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত আছেন।

আহনাফ হোসেন তার প্রতিক্রিয়া তাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পদকের প্রতি কৃজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, এর মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News