বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

পূর্বধলার বাস তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার ০১

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩০১ পঠিত

পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে ২০ কেজি গাঁজাসহ কামরুল হাসান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জের ইসবপুর বিদ্যুত অফিসের সামনের সড়ক এলাকায় ঢাকা গামী ( ঢাকা মেট্রো ব- ১৩-২২৫৩ ) শাহ-সুলতান বাস তল্লাশি করে ২ টি ট্রাভেল ব্যাগে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কামরুল হাসান নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পূ্র্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকশাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুইয়ার ছেলে। পূ্র্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় পূর্বধলা থানা অন্তগত শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, এই সড়ক পথে প্রতিনিয়ত ভারতীয় বিভিন্ন ধরনের মদ, হুইসকি, গাঁজা, চিনি, মসলা, কসমেটিক সামগ্রী, শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের মালামাল পাচার হয়ে আসছে। আর সুভাগ্যক্রমে দু”একটি চালান ধরা পড়লেও বাকীরা অধরার মধ্যেই রয়েছে। ফলে সরকার বিপুল টাকার রাজস্ব হারাচ্ছে। আর হাতে গুনা দু’চারজন ব্যাক্তি লাভবান হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News