মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কলমাকান্দায় কাঁচামরিচ ঝালে গরম বাজার কেজি ৫০০ -৭০০ টাকা

রীনা হায়াৎ কলমাকান্দা প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩০৭ পঠিত

দুই দিন শেষ হয়ে আজ ঈদের তৃতীয় দিন। কলমাকান্দা সদরের প্রতিটি কাঁচাবাজারে ক্রেতা বিক্রেতা উভয়ই কম। যাদের প্রয়োজন তারাই কেবল আসছেন কাঁচাবাজারে

কিন্তু বাজারে সবজির দাম আগের মতো থাকলেও বিক্রেতারা কাঁচামরিচের দাম হাঁকাচ্ছেন আকাশচুম্বী। ক্রেতাদের অভিযোগ বাজারেে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা দরে।

ক্রেতারা জানান, তারা কোনদিন কাঁচামরিচের এত দাম দেখেননি। একই কথা বলছেন বিক্রেতারাও। সকাল ও দুপুরে উপজেলা বাজারের বিভিন্ন কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায় সবজি বাজারের বর্তমান এ হালচাল। এদিকে হঠাৎ কাঁচা মরিচের দাম এভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক ধরে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। এর মধ্যে, ঈদের আগের দিন থেকে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ৫০০ টাকায় পৌঁছায়। কিন্তু ১০ দিন আগেও কাঁচা মরিচ ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে পাইকারি বাজারে ৬০০-৭০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

কলমাকান্দা এতিমখানা বাজারের বাসিন্দা মোসলেম উদ্দিন বলেন: শনিবার সকালে কাঁচামরিচ কিনতে এসে তো আকাশ থেকে পড়া অবস্থা। এক কেজি কাঁচা মরিচের দাম এত টাকা। বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।

ফেরি করা সবজি ব্যবসায়ী মতিন মিয়া বলেন: পাইকারি বাজার থেকে সবজি কিনে এনে বিভিন্ন পাড়া-মহল্লা ও ফুটপাতে বিক্রি করি। বর্তমানে কাঁচা মরিচ ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছি। যদিও মানুষ ৫০-১০০ গ্রাম করে কিনে নিয়ে যাচ্ছেন।

আরেক ভদ্রলোক জানান: এক কেজি কাঁচামরিচের দামে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।এদিকে কোরবানির ঈদকে টার্গেট করে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করেছে দাবি করে তিনি বলেন, মূলত অসাদু ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন। প্রতিবছর রমজানের ঈদে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম বাড়লেও এবার বেড়েছে কোরবানির ঈদে।’

পূর্ব বাজার কাঁচা বাজারের খুচরা বিক্রেতা মজিবর রহমান বলেন : পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কাঁচা মরিচের দাম চড়া এটা সত্য শুনেছি। তবে, এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News