মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক কলি হাসানকে আর্থিক অনুদান দিল ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব  

কলিহাসান,দুর্গাপুর প্রতিনিধি:
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৫১ পঠিত

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক কলি হাসানকে শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় পৌর সদরের বাগিচাপাড়া বাসায় দেখতে আসেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর নেত্রকোনা জেলা প্রতিনিধি ফেরদৌস আহমাদ বাবুল। বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্ববৃন্দ দুর্গাপুর ও নেত্রকোনার সাংবাদিকগণ ওই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করায় আন্তরিক ধন্যবাদ জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ কলি হাসানের দ্রুত আরোগ্য কামনা করেণ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এসময় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সাথে কথা বললে তিনি হামলার শিকার কলি হাসানের সুষ্ঠু চিকিৎসা, নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাজেশ গৌড়, সিনিয়র সহ-সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব মানবতার ফেরিওয়ালা তারা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন ।

পরে নেতৃবৃন্দ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।

উল্লেখ্য, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্তিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমান হোসেনের ছেলে আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন।

সাংবাদিক কলি হাসান দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের সময় দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। মামলার প্রধান আসামী হান্নান কারাগারে আছেন এমন তথ্য নিশ্চিত করেণ দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম। অপর আসামীদের ধরতে অভিযান চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News