সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মোহনগঞ্জে পুলিশের হাতে গাঁজাসহ যুবক আটক

সাইফুল আরিফ জুয়েল স্টাফ রিপোর্টার :
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৫৮ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে গাঁজাসহ মো.নাদিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নাদিম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

শনিবার দিবাগত রাত একটার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের টেংগাপাড়া এলাকায় ডাকবাংলোর সামনে নাদিম গাঁজা বিক্রি করছে। এমন গোপন খবরে শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নাদিম দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক তলাশি করে প্যান্টের পকেটে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে রোববার দুপুরে নাদিমকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News