সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

পূর্বধলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে নিহত ০১ আহত ০৩

রুহুল সরকার পূর্বধলাপ্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩১৭ পঠিত

নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ফরিদ উজ্জামান রিফাত (২২) নামের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজারের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র আগিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সাত্তারের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান : সিএনজিটি রাস্তায় ফেলে রাখা বালুর স্তুপ পাশ কাটিয়ে ওটার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংর্ঘষ হয়, এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। সেখানে ফরিদ উজ্জামান রিফাত মারা যান।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন : সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্থান্তর করা হয়েছে। মরহুম রিফাত এর জানাজার নামাজ তার গ্রামের বাড়িতে বাদ জুমা বেলা ২:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News