মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত

দৈনিক নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৫৪ পঠিত

নেত্রকোণার বারহাট্টায় মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রওশন আরা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ জুন) আনুমানিক সকাল ৯:৩০ মিনিটে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা বড়ি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রওশন আরা বারহাট্টার পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার খিলা গ্রামের মুসলিমের মেয়ে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে : রওশন আরা স্বামী পরিত্যক্তা ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তিনি তার বোনের বাড়ি বেড়াতে যাবার কথা বলে আজ সকালে প্রত্যূষে বাড়ি থেকে বেড়িয়ে আসেন।

মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন বড়ি রেল ক্রসিং এলাকা ত্যাগ করার পর স্থানীয়রা রেললাইনে তার কাটা পড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে তিনি আত্নহত্যা করেছেন বলে অনেকেই ধারণা করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News