সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জের ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩৮০ পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন :এই ব্রীজ এই সড়ক আমাদের জীবনের এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়ের পথ সুগম করবে। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই সুনামগঞ্জ জেলা স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিয়েছেন যা স্বাধীনতা পরবর্তী কোন সরকারের আমলেই সম্ভব হয়নি।

এই বিশ্ববিদ্যালয়ে রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলার ছেলেমেয়েরা এসে লেখাপড়া করবে। তিনি এই জেলায় যারা অভিভাবক আছেন তাদের দৃষ্টি আকর্যন করে আরো বলেন আপনাদের নিজের ছেলেমেয়েদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠান লেখাপড়ার দিকে নজর দিয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।

তিনি আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটারের রাস্তার মাঝখানে দৃষ্টিনন্দন ‘সদরপুর’ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ পরবতর্ী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এসব কথা বলেন।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো: ফজলে রাব্বী,
এ সময় উপস্থিত ছিলেন তত্তাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো: এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাদাত মান্নান অভি,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনাত হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News