শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে আয়োজনে গুলি বন্দুক হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৩৯ পঠিত

সাধারণ ছুটির দিন মেমোরিয়াল ডে পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আয়োজনে গুলির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। এর ধারাবাহিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় সময় ২৯ মে ১৫৫তম মেমোরিয়াল ডে পালন করে দেশটির সর্বস্তরের মানুষ।

দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।

ছুটির দিনটি শেষ হয় গুলির মধ্যে দিয়ে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হয়েছেন। সেই সময় মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগ করছিলেন।

পুলিশ জানিয়েছে, দুটি গ্রুপের বাকবিতণ্ডা ও বিবাদ সহিংসতায় রূপ নেয়। যার মধ্যে নয়জন ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং আহতদের মধ্যে শিশুও রয়েছে। হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তিকে খোঁজা হচ্ছে।

এই ছুটিতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেলে।শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত: ৩২ জন,এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি শিকাগো।
মেমোরিয়াল ডে পালন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধি ফুল ও জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। অনেক সিটিতে সাঁজোয়া যানে করে বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়।

মেমোরিয়াল ডে থেকেই দেশটিতে বেসরকারিভাবে গ্রীষ্মের শুরু,দিবসটি উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে ফুল দেয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News