বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩০৬ পঠিত
WASHINGTON, DC - MARCH 31: Recep Erdogan, President of the Republic of Turkey arrives for the working dinner for the heads of delegations at the Nuclear Security Summit on the South Lawn of the White House March 31, 2016 in Washington, D.C.. (Photo by Ron Sachs-Pool/Getty Images)

তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানে বিজয়ী ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। ফলে আবারও তুরস্কের মসনদে বসেছেন এরদোয়ান,সংবাদ সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আনাদোলু এজেন্সি বলেছে,৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ পেয়ে জয় লাভ করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ।

প্রথম দফার নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। এতে করে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগেই শক্ত অবস্থানে আছেন এরদোয়ান।

প্রথম দফার নির্বাচনে সিনান পেয়েছিলেন ৫ দশমিক ২ শতাংশ ভোট,এরদোয়ানকে তিনি সমর্থন দেওয়ার পরেই দেশটির বিশ্লেষকদের একাংশ জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের পাল্লা ভারী হয়েছে। তার জয় এখন সময়ের ব্যাপার।

এদিকে,সরকারিভাবে এরদোয়ানের জয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন,কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন,আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News