বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন চেয়ারম্যান পদে নির্বাচিত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩২৬ পঠিত

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসির উদ্দিন রানা জয়লাভ করেছেন। পিছনে পড়েছেন নৌকার প্রার্থী মো. আব্দুর রহমান।

বৃহস্পতিবার (২৫ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঘোষিত বেসরকারী ফলাফলে এই তথ্য জানা গেছে ।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ গত ১৩ মার্চ মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য হয়। এই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৮৩ জন। তার মধ্যে ১০ হাজার ৪১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোছা. হোসেন আরা জানান, মো. নাসির উদ্দিন রানা ঢোল মার্কায় পেয়েছেন ৩ হাজার ৩৭৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান নৌকা মার্কায় পেয়েছেন ২ হাজার ৮৭৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে খন্দকার আজিজুর রহমান (আনারস) ২ হাজার ৪৩৪ ও মো. দৌলত মিয়া (ঘোড়া) ১ হাজার ৭২১ ভোট পেয়েছেন।

এদিকে ভোট গ্রহণকালে দুপুর ১টার দিকে বালি-মহিষহাটি স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। অনেকেই নেত্রকোণা ও ময়মনসিংহে চিকিৎসাধীন আছেন।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, একটি ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বালি-মহিষহাটি কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News