বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

ঢাকা-১৪ আসনে স্কুল, কলেজ ও মাদরাসার মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

বাহাউদ্দীন তালুকদার :
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৪৪ পঠিত

রাজধানীর মিরপুর ঢাকা-১৪ আসনে ১০টি কলেজ, ২৫টি উচ্চবিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, ২৩৫টি কিন্ডারগার্টেন ও ১০টি মাদরাসার ১২ শতাধিক শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৪ মে ২৩) বিকাল ৫ টায় হযরত শাহ্ আলী মহিলা কলেজ প্রাঙ্গণে “শিক্ষা পরিবার ঢাকা-১৪” আয়োজনে ‘শিক্ষার জন্য আমরা’ স্লোগান নিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি। শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে সমাবেশটি মিলন মেলায় পরিণত হয়।

শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন, শিক্ষকেরা সমাজ ও জাতি গঠন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী  ভূমিকা পালন করে থাকেন।

শিক্ষার্থীদের নৈতিক আদর্শ গঠনে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের শাসন থেকে অধিকাংশ শিক্ষার্থীরাই মাদকাসক্ত ও মোবাইলের গেইম আসক্ত হয়ে পড়ছে। তাই জাতি ও সমাজ গঠনে তাদের শিক্ষার মাধ্যমে সঠিক পথে ফেরাতে হবে। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

উক্ত মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে হযরত শাহ্ আলী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ময়েজ উদ্দিনের সভাপতিত্বে মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি বাঙালা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর নুর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুবুর রহমান, ঢাকা কমার্স কলেজের সহকারী অধ্যক্ষ প্রফেসর ওলিউল্লাহ, “শিক্ষা পরিবার ঢাকা-১৪” প্রতিষ্ঠাতা সভাপতি ও মিরপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, শাহ্ আলী মহিলা কলেজের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন, বশির উদ্দিন স্কুল এন্ড কলেজের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দার আলী খান বহুলুল, হযরত শাহ্ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাজহারুল কবীর মিধাত, কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির চৌধুরী মুকুল, ঢাকা-১৪ আসনের কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদরাসার ১২ শতাধিক শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News