রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ডেভেলপমেন্ট পার্টনার হলো ওয়ালটন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৩০ পঠিত

শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ফিদে বিশ্বকাপ দাবা-২০২৩ ও ফিদে বিশ্বকাপ মহিলা দাবা-২০২৩ এর কোয়ালিফায়িং বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও মহিলা বিভাগের প্রতিযোগিতা।’ এই প্রতিযোগিতার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আজ সোমবার (০৮ মে, ২০২৩) যুক্ত হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

বিকেলে হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের দিলকুশা হলে প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলার উদ্বোধন করেন ডেভেলোপমেন্ট পার্টনার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বিশ^ দাবা সংস্থার জোন-৩.২ এর ৬টি দেশ বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ওপেন বিভাগে ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৫৬ জন এবং মহিলা বিভাগে ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ওপেন গ্রুপে ৫ পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

মহিলা বিভাগে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস শীর্ষে ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News