শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

ফটিকছড়িতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৭৬৬ পঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

আজ সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভূজপুর থানার গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন

নিহত দু’জন হলেন- দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তারা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগড়গামী যাত্রীবাহী একটি বাস বিপরীতমুখী দ্রুতগামী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে ঢুকে যায়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনকে হাসপাতালে পাঠালেও  চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাসটি আটক করেছে পুলিশ তবে চালক পলাতক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News