শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কলমাকান্দায় জমি বিরোধের মারামারিতে গুরুতর আহত-৪

রীনা হায়াৎ কলমাকান্দা :
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৫২ পঠিত

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামের মোঃ ইদ্রিস আলী (৩৫) গংদের বিরুদ্ধে মারামারির অভিযোগ উঠেছে।

কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা গ্রামের মৃত মীর হোসেনের পুত্র মোঃ সোলেমান (৪৫) এর পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি নিয়া পূর্ব হতেই বিরোধসহ মোকদ্দমা চলিয়া আসিতেছিল একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলী গংদের সাথে।

তারই জের ধরে গত শুক্রবার সকাল নয়টায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইদ্রিস আলীগংরা বেআইনিভাবে বিরোধকৃত জমিতে প্রবেশ করিয়া ঘর উত্তোলন করিতে দেখে বাধা দিলে আসামীরা গুরুতর জখম করে বাদী সোলেমানসহ ৯ জনকে। পরে স্থানীয়রা জখমীদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে।

এদের মধ্যে দুজন মহিলা রেজিয়া খাতুন ও নুরন্নাহার এর গুরুতর অবস্থা দেখে স্থানীয় হাসপাতাল কতৃপক্ষ ময়মনসিংহ মেডিকেলে রেফার্ট করা হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উল্লেখ্য যে, গত ১লা এপ্রিল দিবাগত রাতে এই ইদ্রিস আলীগংরাই সোলেমানের বসত ভিটায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সেই আগুন দেয়ার ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায়।

কলমাকান্দা থানা পুলিশ সুত্রে জানা যায়: এ বিষয়ে কলমাকান্দা থানায় সোলেমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বিবাদী ইদ্রিস আলীসহ ১১জনকে আসামী করে। যার মামলা নং ১৫। পুলিশ জানায়,আমরা তৎপর আছি, একজনকে গ্রেফতার করে কৌটে প্রেরন করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News