শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা ও পূর্বধলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৩ পঠিত
0-0x0-0-0#

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ২টায় জেলা শহরের চকপাড়াস্থ কোর্ট স্টেশন এলাকায় নেত্রকোনার জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি’র অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সার্বিক তত্বাবধানে নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া পরিচালনা করেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News