শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা ও পূর্বধলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  নিষিদ্ধ হয়েও দেশের রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের দখলে বিএনপি সরকারের ১০০ দিনে, ৬০৫টি খুন ও ১৯৬টি অপহরণ ভয়ংকর তথ্য দিল টিআইবি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৯ পঠিত
0-0x0-0-0#

নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সভাপতি, নেত্রকোনা -২ (নেত্রকোনা- বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আজ রবিবার (৭ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি বলেন: সংবাদ পত্র জাতির দর্পণ,সাংবাদিকরা হলেন জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন: ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনার তেমন কোন উন্নয়ন হয়নি। অন্যান্য জেলার চেয়ে নেত্রকোনা জেলা অনেক পিছিয়ে রয়েছে। মতবিনিময় সভায় তিনি তার আসনসহ জেলার ৫টি আসনে বিএনপির প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে তার জন্য সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশা ও সর্ব সাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ের শুরুতে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান,জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News