রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৪ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা মোমেনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩ তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোমেনুল। তিনি একজন সার্জন ছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম সকালে একটি সভা শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি করেন। পরে তাঁকে মোহনগঞ্জ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর ২টা ৩০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা বলেন: বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমঘরে রাখা হয়েছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলামের মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা গভীর শোক প্রকাশ করেছেন।এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News