রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনায় ভেজাল সার- কীটনাশক তৈরি,ব্যবসায়ীকে জরিমানা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৬ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার, কীটনাশক তৈরির কাঁচামাল ও তৈরির সরঞ্জামাদি জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয় শুক্রবার (৩১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইকুরা ইউনিয়নের মিরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, থানা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল সার ও কীটনাশক তৈরির গোপন সংবাদে মিরের বাজার এলাকায় আকাইদ হোসাইন নামে এক ব্যবসায়ীর দুটি গুদামে তল্লাশি চালায় প্রশাসন। অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার তৈরির কাঁচামাল, এসব তৈরির সরঞ্জামাদি ও ১০ বস্তা নকল কীটনাশক উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল পণ্য ও কাঁচামাল ধ্বংস করা হয়।

এ ঘটনায় বালাইনাশক আইনে ব্যবসায়ী মো. আকাইদ হোসাইনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানায়, আকাইদ অনুমোদিত বালাইনাশক ডিলার হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেছেন, কৃষি, কৃষক ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News