রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির গাড়ি ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৩ পঠিত

হবিগঞ্জের পর এবার সিলেট ও গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়: এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বের হলে তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ করে দলটি। এনসিপির দাবি, হামলায় তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন। এ দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।

দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িতে রক্তাক্ত হামলা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সড়ক দিয়ে যাওয়ার সময় পাশ থেকে কেউ একটি ঢিল নিক্ষেপ করে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনাটিকে গাড়িবহরে হামলা হিসেবে বর্ণনা করা ঠিক হবে না।

পুলিশ সুপার আরও জানান, এ পর্যন্ত কেউ আহত হয়েছেন, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। তিনি বলেন: ঘটনাটি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

এদিকে, এ ঘটনাটি হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার পরপরই ঘটায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News