বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৬ পঠিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি উদযাপিত হচ্ছে। আজ সোমবার জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা,উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন,ঋণ বিতরণ,বৃক্ষের চারা বিতরণ।

আজ সকালে সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সজল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পরিষদ প্রশাসক মোঃ নুরুজ্জামান,পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।

এসময় বক্তারা বলেন: টেকসই পল্লী উন্নয়ন,পরিবেশ সংরক্ষণে আত্মকর্মসংস্থান সৃষ্টি, ঋণ সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। পরে উপকারভোগীদের মাঝে ঋণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News