সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা সরকারি অনুষ্ঠানের ব্যানার – বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম ছাত্রদল সভাপতি রাকিব পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ প্রায় দুই কোটি মানুষের উপস্থিতিতে আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত কলমাকান্দা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় হাইড্রোক্সিজিন কেমিক্যাল জব্দ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত প্রশ্নের মুখে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প ৮ কোটি টাকা অনুদান বিতরণে প্রশাসনিক ব্যয় ৫৩ কোটি পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার কারাগারে গুরুতর অসুস্থ ডা.দীপু মনি নেওয়া হলো ঢামেকে

ঘোষণার ১ ঘন্টা পরেই গোপালগঞ্জ বাদ দিয়ে ৬৩ জেলায় এনসিপির জুলাই পদযাত্রা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২৫ পঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে জুলাই পদযাত্রা-২০২৬ পালন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গণভোট বাস্তবায়ন,কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে শনিবার (৪ জুলাই) বিকালে প্রথমে ৬৪ জেলায় এই কর্মসূচি পালনের কথা জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এক ঘণ্টা পর সংশোধিত তালিকায় জানানো হয়, গোপালগঞ্জ বাদ দিয়ে আপাতত ৬৩ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

হঠাৎ গোপালগঞ্জকে কর্মসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গত বছর ওই জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য দেখা যাচ্ছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন: এটি বাংলাদেশের বাইরের কোনও জেলা নয়। তাই গোপালগঞ্জ নিয়েও অবশ্যই আমাদের দলীয় এজেন্ডা রয়েছে। তবে আমরা এ মুহূর্তে শুধু যেখানে আমাদের স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে, সেসব জেলা ও উপজেলাতেই যাবো।

সেখানে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।
তিনি জানান, গোপালগঞ্জ জেলাসহ কয়েকটি উপজেলায় আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে। গত বছর প্রথম বর্ষপূর্তিতে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সে কারণেই এবারের তালিকা থেকে গোপালগঞ্জ বাদ দেওয়া হয়েছে কি না – এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘আসলে বিষয়টি নিয়ে নতুন করে সিনক্রিয়েট হোক, তা আমরা চাই না। যেহেতু একবার সমস্যা হয়েছে, তাই এবার আমরা সতর্কভাবে পা ফেলতে চাই। একটি জেলাকে কেন্দ্র করে যেন এক মাসের কর্মসূচিতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে। তবে আমাদের দ্বিতীয় ধাপের পদযাত্রায় নিশ্চয়ই গোপালগঞ্জও বিবেচনায় থাকবে।

পদযাত্রা কোন পথে, কখন কোথায়?
শনিবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, আগামী ৬ জুলাই বেলা ৩টায় গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রার সূচনা হবে। একই দিন সন্ধ্যা ৬টায় ঢাকার সাভারে কর্মসূচি হবে। এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ শীর্ষ নেতারা এই দুই কর্মসূচিতেই উপস্থিত থাকবেন। এ দুটি স্থান উত্তরাঞ্চলের কর্মসূচির অন্তর্ভুক্ত। আর ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে।

তালিকা অনুযায়ী, ৭ জুলাই টাঙ্গাইলের সখীপুর ও টাঙ্গাইল সদর পৌরসভায়; ৮ জুলাই কালিহাতী ও ভূঞাপুরে; ৯ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পাবনার চাটমোহরে; ১০ জুলাই নাটোর সদর পৌরসভা এবং রাজশাহী মহানগরে; ১১ জুলাই রাজশাহীর গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

১২ জুলাই নওগাঁর পোড়শা ও নিয়ামতপুর; ১৩ জুলাই বদলগাছী ও ধামইরহাট পৌরসভা; ১৪ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া ও সদর; ১৫ জুলাই বগুড়ার মোকামতলা এবং জয়পুরহাট সদর; ১৬ জুলাই সকাল ১০টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া শেষে গাইবান্ধার সাদুল্লাহপুর এবং রংপুর সদরে পদযাত্রা করবে দলটি।

১৭ জুলাই দিনাজপুরের ঘোড়াঘাট ও হাকিমপুর; ১৮ জুলাই ফুলবাড়ী ও বোচাগঞ্জ; ১৯ জুলাই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ; ২০ জুলাই পঞ্চগড়ের বোদা, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ; ২১ জুলাই নীলফামারীর জলঢাকা ও সদর; ২২ জুলাই লালমনিরহাটের কালীগঞ্জ এবং কুড়িগ্রাম সদরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

২৩ জুলাই শেরপুর সদর পৌরসভা এবং জামালপুর সদর; ২৪ জুলাই নেত্রকোনা সদর পৌরসভা ও খালিয়াজুরি; ২৫ জুলাই ময়মনসিংহের তারাকান্দা ও ধোবাউড়া; ২৬ জুলাই হালুয়াঘাট ও ভালুকা; ২৭ জুলাই কিশোরগঞ্জের তাড়াইল, করিমগঞ্জ ও সদর; ২৮ জুলাই হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও সদর পৌরসভা; ২৯ জুলাই মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর; ৩০ জুলাই সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর এবং ৩১ জুলাই কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে কর্মসূচি শেষে রাজধানীর বাংলামোটরের উদ্দেশে যাত্রা করবে এনসিপি।

দক্ষিণাঞ্চলের পদযাত্রা ৭ জুলাই কক্সবাজারের উখিয়া এবং কক্সবাজার সদর ও পৌরসভায় কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে। এরপর ৮ জুলাই বান্দরবান সদর এবং চট্টগ্রামের আনোয়ারা; ৯ জুলাই খাগড়াছড়ি সদর ও ফেনী সদর; ১০ জুলাই নোয়াখালী সদর ও লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা; ১১ জুলাই চাঁদপুর সদর ও মতলব উত্তর; ১২ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও হোমনা; ১৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বিজয়নগর ও আশুগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

১৪ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান; ১৫ জুলাই ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌরসভা এবং ফরিদপুর সদর পৌরসভা; ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে বাদ আসর দোয়া ও মোনাজাত শেষে সন্ধ্যায় মাদারীপুর সদর পৌরসভায় কর্মসূচি হবে; ১৭ জুলাই ভোলা সদর উপজেলা এবং বরিশালের বাবুগঞ্জ; ১৮ জুলাই বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদর পৌরসভা; ১৯ জুলাই ঝালকাঠির রাজাপুর উপজেলা এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলা; ২০ জুলাই পিরোজপুরের জিয়ানগর উপজেলা ও সদর পৌরসভায় পদযাত্রা করবে এনসিপি।

২১ জুলাই বাগেরহাট সদর ও চিতলমারী; ২২ জুলাই ফকিরহাট ও মোংলা; ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভা এবং যশোরের নোয়াপাড়া পৌরসভা; ২৪ জুলাই সাতক্ষীরা সদর এবং যশোরের বাঘারপাড়া; ২৫ জুলাই নড়াইল সদর ও মাগুরা সদর; ২৬ জুলাই ঝিনাইদহ সদর পৌরসভা এবং চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা ২৭ জুলাই চুয়াডাঙ্গা সদর পৌরসভা এবং মেহেরপুরের গাংনী পৌরসভা; ২৮ জুলাই কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলা এবং ২৯ জুলাই মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News