বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পূর্বধলায় কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৮ পঠিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় লোকজন কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।পরে পূর্বধলা থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) হাবিবুর রহমান পিপিএম, এসআই ফারুক হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নদী থেকে কালো শার্টে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে কোনো কারণে সেটি ভেসে ওঠে।

তিনি আরও বলেন: মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News